সুনামগঞ্জে ৩ দিনব্যাপী পথনাটক উৎসব শুরু

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

‘হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পথনাটক উৎসব-২০২৪।  শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এ পথনাটক উৎসবের উদ্বোধন করা হয়। আগামী শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত চলবে এ উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং উদ্বোধক ছিলেন জুলাই বিপ্লবে আহত শ্রমিক রিপন মিয়া।

সাংস্কৃতিক পর্বে ‘গণজাগরণের গান’ পরিবেশন করে ‘রংধনু ব্যান্ড’, সিলেট। ‘সব মনে রাখা হবে’ (আবৃত্তি) পরিবেশনায় ‘সত্য শব্দ সংগঠন’; নাটক ‘বাউলের কথা’ পরিবেশনায় ছিল ‘বন্ধন থিয়েটার’ এবং নাটক ‘শিক্ষা’ পরিবেশন করে ‘একতা নাট্য সংস্থা’।

২২ নভেম্বরের পরিবেশনা

নাটক ‘কাউয়া সমাচার’ পরিবেশন করবে ‘কথাকলি থিয়েটার’; ‘জাগো’ নাটক পরিবেশনায় থাকবে ‘থিয়েটার একুশ’ এবং ‘কথাকলি থিয়েটার’ সংগীত পরিবেশন করবে।

২৩ নভেম্বরের পরিবেশনা

আবৃত্তি (নিমন্ত্রণ) পরিবেশন করবে আবৃত্তি দল ‘জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ’; সংগীত পরিবেশনায় থাকবে ‘নগরনাট সিলেট’; নাটক ‘খেলাঘর’ পরিবেশন করবে ‘থিয়েটার মুরারিচাঁদ’ সিলেট এবং নগরনাট সিলেট-এর পরিবেশনায় দ্বি-দলীয় পালা অথবা পিঁয়াজ ও জুতার বাড়ি খাওয়ার গল্প পরিবেশিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত