আইজিপি ও ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৬ এএম

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর ও ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, বৃহস্পতিবার বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। গত বুধবার বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত আইজিপি গতকাল সকালে পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছালে পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. সাজ্জাত আলী। সকালে ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত