আওয়ামী লীগকে বিষধর সাপের দল উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই কিন্তু বিষধর সাপেরা চলে যায় না।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে চলে গেলেও তাদের এজেন্টরা দেশে রয়ে গেছে। তারা মাঝে মধ্যে মাথাচারা দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করলেই হবে না আগে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকার বিদায়ের ১৫ দিন আগে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু সেটি রাখতে পারেনি।
তিনি আরও বলেন, আপনারা জানেন সাপকে যতই মারেন সুযোগ পেলেই সে কিন্তু মানুষকে দংশন করে। আওয়ামী লীগ হচ্ছে তেমন একটি দল যাকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, এই দলের শেষ পোনা পর্যন্ত যদি বিচার করা না হয় তাহলে দেশ থেকে বিচারের সংস্কৃতি নিঃশেষ হয়ে যাবে। পরবর্তীতে যে সরকার আসবে তারাও ফ্যাসিষ্ট সরকারে রূপ নিবে। কোনো সরকার এসে আবারও ফ্যাসিস্ট সরকারে রূপ নিবে এ দেশের মানুষ সেটা চায় না। তাই একটি দলকে শুধুমাত্র নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আগে তাদের বিচার করতে হবে। তারপর কী পদক্ষেপ নেওয়া দরকার সেটি জনগণের ইচ্ছার ওপর নির্ভর করবে। দেশে জনগণের ইচ্ছা কীভাবে প্রতিফলিত হবে সেটার সমাধানও রাজনীতিবিদরাই দিবেন। আওয়ামী লীগের মতো বিষধর সাপরা থাকবে কি থাকবে না।
মতবিনিমিয় সভা শেষে জয়নাল আবেদীন ফারুক একটি তৈরী পোশাক কারখানা পরিদর্শন করেন। এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন করে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না
নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে নির্দেশ আ. লীগের