রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজার বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে লাগা এ আগুন এখন পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি।
সরেজমিন দেখা গেছে, বেজমেন্টে কাগজপত্রের গোডাউন থাকার কারণে অতিরিক্ত ধোঁয়ার তৈরি হয়েছে। এতে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এছাড়াও আগুনের তীব্রতা থাকায় ফায়ার কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। তাই আগুন লাগার ৭ ঘণ্টা পরেও ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফায়ার সার্ভিস সদস্যরা ঝুঁকি নিয়ে বেজমেন্টের ভিতরে প্রবেশ করে পানি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। বেজমেন্টে একটি ব্যাংকের নথি বা কাগজপত্রের গোডাউন। সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
্ব
ফার্মগেটে মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগামীকাল শপথ নেবেন সিইসিসহ ৪ নির্বাচন কমিশনার