২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামীর সমাবেশ কেন্দ্র করে পুলিশের গুলিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র রেহান আহসান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে মানববতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গতকাল রবিবার ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত অভিযোগ অভিযোগ করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে রেহানের মা ইফফাত আরা এ অভিযোগ করেন। ঘটনার সময় গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওই সময়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪৪ জনকে অভিযুক্ত করা হয়।
