হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি পড়ে থাকা জিনিস সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল। তিনি বললেন, এক বছর যাবৎ ঘোষণা দিতে থাকো। এরপর জিনিসটির পাত্র ও তার বাঁধন স্মরণ রাখো এবং সেটা খরচ করো। যদি তার মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও। সে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! হারিয়ে যাওয়া বস্তু বকরি হলে কী করতে হবে? তিনি বললেন, তা তুমি নিয়ে নাও। কেননা সেটা তোমার কিংবা তোমার ভাইয়ের আর তা না হলে নেকড়ে বাঘের। সে আবার বলল, হে আল্লাহর রাসুল! হারানো বস্তু উট হলে কী করতে হবে? এতে রাসুলুল্লাহ (সা.) রাগান্বিত হলেন, এমনকি তার উভয় গাল লাল হয়ে গেল। তারপর তিনি বললেন, এতে তোমার কী? তার সঙ্গে তার ক্ষুর ও মশক রয়েছে। শেষ পর্যন্ত তার মালিক তার সন্ধান পেয়ে যাবে। (সহিহ বুখারি)
গ্রন্থনা : মুবাশ্বির ইসলাম
