বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের আয়োজনে গতকাল সোমবার গাজীপুর ক্যাম্পাসে মগ ভিলেজে ক্লাস পার্টি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবি উপ-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. তানভীর আহসান ও ল্যাবরেটরির স্কুলের প্রধান শিক্ষক মো. শামছুল হক খান। বিজ্ঞপ্তি
