৩০ নভেম্বর শনিবার রাজধানীর অদূরে পূর্বাচলের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪। ম্যারাথনের আন্তর্জাতিক সংস্থা - অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসট্যান্স রেইসেস (এইমস) স্বীকৃত এই হাফ ম্যারাথনে প্রতিযোগিরা জলসিঁড়ি আবাসিক এলাকার ভেতর ২১.০৯ কিলোমিটার দৌড়াবেন।
মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নয়নাভিরাম জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার সৌন্দর্য এবং চমৎকার ট্র্যাক দেশের সৌখিন এবং প্রফেশনাল দৌড়বিদদের কাছে তুলে ধরতে এবং তরুণদের মানসিক অবসাদ ও মাদকাসক্তি প্রতিহত করতে এই ইভেন্ট আয়োজিত হচ্ছে। একই সঙ্গে নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্তন ক্যান্সার প্রতিরোধে যে বৈশ্বিক প্রচারনা এবং প্রচেষ্টা চলছে, “জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” তার সাথে একাত্মতা ঘোষণা করছে এবং এই ইভেন্টের মাধ্যমে রানবাংলা এই পদক্ষেপটিকে সম্মান জানাবে।
ম্যারথনটি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে শুরু হয়ে, গোটা জলসিঁড়ি আবাসন এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনেই শেষ হবে। এ বিষয়ে রানবাংলার ওয়েবসাইটে (www.run-bangla.com) বিস্তারিত জানা যাবে।
“জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪” ইভেন্টের মূল স্পন্সর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ‘জলসিঁড়ি আবাসন’ এবং এই হাফ ম্যারাথন ইভেন্টটি পাওয়ারড বাই তুরাগ একটিভ! ইভেন্টের গোল্ড স্পন্সর হিসাবে থাকছে ট্রাষ্ট ব্যাংক পিএলসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি এবং নির্মাণ সংস্থা ভেন্ট্রা ইন্টারন্যাশনাল। ইভেন্টের অন্যান্য সম্মানিত স্পন্সর হিসাবে রয়েছে আল-মুসাউইর কনস্ট্রাকশন, বার্জার, ইউনিমার্ট, সেনা কল্যান সংস্থা, লংকা বাংলা সিকিউরিটিজ, ইন্টেল এক্সিস, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, আর্মি ফার্মা, প্রাণ এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স।
ইভেন্টের সহযোগী হিসেবে অংশীদার হবে - স্ন্যাক্স পার্টনারঃ মিস্টার নুডলস, রিফ্রেশমেন্ট পার্টনারঃ টেস্টি ট্রিট, হাইড্রেশন পার্টনারঃ সেনা ড্রিংকিং ওয়াটার, মেডিক্যাল সাপোর্ট পার্টনারঃ আরিজ ফাউন্ডেশন, বেভারেজ পার্টনারঃ সানকুইক, আইসক্রিম পার্টনারঃ পোলার, রিচার্জ পার্টনারঃ বিএমটিএফ ইলেক্ট্রোলাইট ড্রিংক্স, ট্র্যাক ম্যানেজমেন্ট পার্টনারঃ রান বাংলাদেশ এবং কিট এক্সপো পার্টনারঃ গুলশান সোসাইটি। রেইসে কমিউনিটি পার্টনার হিসাবে থাকবে মিরপুর রানার্স এবং দৌড়ের পর রানারদের ফিজিওথেরাপি প্রদান করবে স্ট্রাইড ফিজিও।
ইভেন্টে রানারদের জন্য বিভিন্ন সহযোগিতা নিয়ে থাকছে নেসলে বাংলাদেশ এবং হরলিক্স।
