কিছুদিন বাদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। ‘পুষ্পা’র পর এর দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে অভিনেতা শ্রীতেজকে। সিনেমা মুক্তির আগে এবার এই অভিনেতার বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। শুধু তা–ই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি লাখ লাখ টাকা হাতিয়েছেন তিনি।
শ্রীতেজের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। তার অভিযোগ, শ্রীতেজ তার সঙ্গে প্রেমের অভিনয় করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর ধরে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।
শ্রীতেজের বিরুদ্ধে ২০ লাখ রুপি প্রতারণার অভিযোগও এনেছেন ওই নারী। এই অর্থ তার কাছ থেকে নিয়ে আর ফেরত দেননি ‘পুষ্পা’ অভিনেতা। ওই নারী হায়দরাবাদের কুকাতপল্লি পুলিশ স্টেশনে শ্রীতেজের বিরুদ্ধে শারীরিক ও আর্থিক শোষণের অভিযোগ করেছেন। ২৫ নভেম্বর শ্রীতেজের বিরুদ্ধে আইপিসি ধারা ৬৯, ১১৫(২), ৩১৮(২) অনুযায়ী এফআইআর করা হয়েছে।
প্রতারণার অভিযোগসহ জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন ওই নারী। পুলিশ এখন মামলাটির তদন্ত করছে। এর আগেও তিনি চলতি বছরের এপ্রিলে তিনি অভিনেতার বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। কিন্তু তখন শ্রীতেজের পরিবারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, সব অভিযোগের সমাধান করা হবে।
এরপর ওই নারী মামলা তুলে নিয়েছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে কিছু করা হয়নি। ওই নারী আরও অভিযোগ করেছেন, তার সঙ্গে সম্পর্কে থাকাকালে শ্রীতেজের সঙ্গে আরও এক নারীর সম্পর্ক ছিল। তাদের সাত বছরের এক সন্তানও আছে।
এসব অভিযোগ নিয়ে শ্রীতেজের বক্তব্য পাওয়া যায়নি।
২০১৯ সালে রাম গোপাল ভার্মার ছবি ‘লক্ষ্মী এনটিআর’-এর মাধ্যমে আলোচনায় এসেছিলেন শ্রীতেজ। তার ঝুলিতে আরও অনেক হিট ছবি রয়েছে।
ভাঙল ৯ বছরের প্রেম