জামালপুর রেলওয়ে থানায় দায়েরকৃত হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি রনি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে রনিকে শিবালয় থানা পুলিশ গ্রেপ্তার করে। রনি শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের শওকতের ছেলে।
জানা গেছে, ২০১১ সালে ১৩ মে দায়েরকৃত এক হত্যা মামলায় জামালপুর জেলা দায়রা জজ আদালত রনিকে চলতি বছরের ৭ মার্চ আমৃত্যু কারাণ্ডের আদেশ দেন। শিবালয় পুলিশ অভিযানকালে গোপন সূত্রের ভিত্তিতে রনিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, জামালপুর রেলওয়ে থানার মামলায় আদালত রনিকে আমৃত্যু কারাদণ্ড প্রদানের পর থেকে সে পলাতক ছিল।
শিবালয় থানার ওসি এআরএম আল মামুন দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রনিকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে।
লুটপাটের কারণে বাংলাদেশ ব্যাংকের কারও সাজা হয়নি