স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যের মিলনমেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলায় স্মৃতিকাতর হন সাবেক এবং বর্তমান সদস্যরা।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সাবেক সদস্যরা বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সৎ ও দক্ষ সাংবাদিক তৈরি করতে ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে এই ভূমিকা আরো জোরদার করতে হবে।
স্টামফোর্ড সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার লিড মোজো আকরাম হোসেন, সাবেক সভাপতি রায়হান খান আকাশ, সাবেক সহ-সভাপতি ও এখন টিভির রিপোর্টার এস কে শাওন, চ্যানেল টোয়েন্টিফোরের মাজহারুল ইসলাম তামিম, এনটিভির মেসবাহ হাসান, নিউজ টোয়েন্টিফোরের মরিয়ম আজিজ মৌরিন। এছাড়াও সাংবাদিক ফোরামের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
গিজারে বিস্ফোরণ, বিয়ের ৫ দিনেই মৃত্যু নববধূর