ময়মনসিংহে সারজিস

আমরা ব্যর্থ হলে খুনি হাসিনা আমাদের অস্তিত্ব রাখবে না

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন,  আপনারা সব দিক দিয়েই দেখতে পাচ্ছেন কালো শকুনদের যে কালো নজর, যে চক্রান্ত সেটা শেষ হয়নি। খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে, আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি, তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। আজকের এই মঞ্চ থেকে এইটুকু কথা দিয়ে যাইÑ আমরা যদি বেঁচে থাকি, কোনো শহীদ পরিবার কিংবা কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দেব না।

গতকাল শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের শহীদ পরিবারের হাতে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারজিস এসব কথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিভাগের ৫৫ শহীদ পরিবারের প্রত্যেকের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি তুবাউল জান্নান, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন প্রমুখ বক্তব্য দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত