নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাইবোন নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খালপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত দুই ভাইবোন হলো- উক্ত গ্রামের কৃষক জয়নার আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান(৫)।
এলাকাবাসী জানায়, বিকালের দিকে তারা বাড়ির সামনের মাঠে খেলা করছিল। এ সময় বসতঘরের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তারা দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, কৃষক জয়নালের দুই শিশু সন্তান কারেন্টের তারে জড়িয়ে মারা যায়। এদিন বাদ এশা শিশু দুইজনকে দাফন করা হয়।
ডিমলা থানার ওসি ফজলে এলাহী দেশ রূপান্তরকে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে কাছে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
কোমরে ৫০ ভরি সোনার বেল্টের বকলেস, আটক ২