ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবুল কাশেম ওরফে জাকির সরদার চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে। এ অভিযোগে গত ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।

রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা আদালতে পাঠানো হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত