বিজয় মেলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম

চট্টগ্রামের রাউজানে বিজয় মেলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

উভয়পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য শাকিল হোসেন, মুহাম্মদ রিপন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ রবি, পৌর যুবদল সদস্য আবদুস সালাম, মুহাম্মদ রাকিবসহ ১০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও উভয়পক্ষের দলীয় লোকজন জানান, রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদ্‌যাপনের আয়োজন চলছে, যা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষের বিরোধের কারণে সেটি উদ্বোধন করা যায়নি।

এর মধ্যে আজ বিকেলে উপ

জেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদ্‌যাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের খবর পেয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়ো হয়ে অপর পক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে উভয়পক্ষের লোকজন সরে যান।

হামলায় আহত গোলাম আকবর খন্দকারের অনুসারী উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ রহিম উদ্দিন বলেন, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে কয়েক শ লোক এসে তাদের সমাবেশ পণ্ড করে দেয়।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী জেলা যুবদলের সহসভাপতি মুহাম্মদ সাবের সুলতান বলেন, ওই সমাবেশ ও মিছিলে আওয়ামী লীগের একাধিক দোসর বিএনপি সেজে ছিল। এ কারণে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ রাসেল বলেন, বিজয় মেলা উদ্‌যাপন কেন্দ্র করে রাউজানে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। বিকেলে এর জেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত