নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির বিষয়টি নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মো. নাছির বলেন, ‘ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে। পরবর্তীকালে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর
বারবার শিক্ষাক্রম পরিবর্তনে হোঁচট