দিলজিতের শোতে নাচে-গানে মাতালেন দীপিকা!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম

কলকাতার পর বেঙ্গালুরুর এক স্টেজ শোতে মঞ্চ মাতাচ্ছিলেন দিলজিৎ। গানে গানে যখন পুরো সন্ধ্যাটাই নিজের করে নিচ্ছিলেন ঠিক তখনই সেখানে স্টেজে উঠে সবাইকে চমক দেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। স্টেজে যখন এন্ট্রি হল দীপিকার তখন দর্শকদের মধ্যে হইচই। দিলজিতের শোয়ে যে এতবড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, তা আন্দাজও করতে পারেননি কেউ।

এসময় সাদা ওভারসাইজ টিশার্ট এবং ট্রাউজারে পরনে ছিলেন বলিউড মাস্তানি। দিলজিতের গানে নেচেও, তিনিও মন জিতলেন বেঙ্গালুরুর। সুযোগ পেয়ে পাঞ্জাবি পপস্টারকে কন্নড় ভাষায় কথা বলতেও শেখালেন দীপিকা। 

ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তার সন্তান। এরপর গত ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার সামনে থেকে দূরেই ছিলেন তিনি। মেয়ে দোয়াকে ক্য়ামেরা থেকে দূরে রাখলেও, দিলজিতের হাত ধরেই মা হওয়ার পর প্রথম ক্যামেরার সামনে এলেন রণবীর ঘরনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত