বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল ঢাকা আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।
ম্যাচের ৫৮ মিনিটে হেড করে গোলটি করেন সুমন রেজা।
মৌসুমে শুরুর দুই ম্যাচই জিতলেও তৃতীয় স্থানে আছে আকাশী জার্সি ধারীরা। দুই রাউন্ড শেষে তিনটি দলের পয়েন্ট সমান ৬, গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে মোহামেডান, দুইয়ে রহমতগঞ্জ। এবার আবাহনী লিগ শুরু করেছে ফকিরাপুলকে ২-০ গোলে হারিয়ে।
শনিবার দিনের অন্য ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের এটা প্রথম জয়। আর ব্রাদার্স ইউনিয়নকে ১-১ ড্রয়ে আটকে দিয়েছে ফর্টিজ এফসি।
ইতিহাসের অষ্টম বোলার হিসেবে অ্যাটকিনসনের ‘পারফেক্ট হ্যাটট্রিক’