এবারের সুপার সানডেটা ভুলে যেতেই চাইবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। আজ রবিবার এক দিনেই তিন তিনবার হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডেতে হেরেছে ভারতীয় নারী ক্রিকেট দল।
আর দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ভারতের যুবারা।
ভারতের দুঃস্বপ্নময় রবিবারের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। দিবা-রাত্রির টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে ১০ উইকেটে হেরে গেছেন রোহিত শর্মারা।
ভারতীয় সমর্থকরা দ্বিতীয় দুঃসংবাদটাও পান অস্ট্রেলিয়া থেকেই। নারী দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭১ রান তোলে অস্ট্রেলিয়া নারী দল। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে।
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দুবাইতে ভারত হারে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৯৮ রান। জবাবে ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইকবাল হোসেন ইমন।
যুবাদের লক্ষ্য এবার বিশ্বকাপ
বেকেনবাওয়েরের জার্সি 'অবসরে'
তামিমের পর মিরাজের ফিফটি