মাদকসেবীদের আস্তানায় রাইট টক বাংলাদেশের সমাবেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীর কারওয়ান বাজারের ফোয়ারা এবং মাঠে ও পার্কে মাদকবিরোধী জনসচেতনতা এবং মাদকসেবীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা করেছে সংগঠনটি। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে ফোয়ারা পাশের মাঠ ও পার্কে এই কার্যক্রম পালন করেন রাইট টক বাংলাদেশ এর সদস্যরা। এসময় মাদকসেবীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ। এছাড়া মাঠে ও পার্কে খেলাপ্রেমী তরুণ যু সমাজকে মাদকের বিষয়ে সচেতন করার পাশাপাশি উপস্থিত সব বয়সী মানুষকে মাদকের বিষয়ে প্রতিবাদ করারও আহ্বান জানানো হয়।

এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন তাওহীদ বলেন, পুরো দেশ মাদকে ছেয়ে গেছে। তরুণ ও যুব সমাজ আজ ধ্বংসের পথে। রাজধানীসহ দেশের শহরের অলিগলিতে মাদক ব্যবসায়ী ও সেবীদের দিনরাত আনাগোনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এতে তাদের নিরাপত্তাসহ নানা দিকে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হচ্ছে। 

তিনি বলেন, রাইট টক বাংলাদেশ এর সদস্যরা সবসময় মাদকের বিরুদ্ধে এই কার্যক্রম দেশজুড়ে পালন করবে। আমরা একটি মাদকমুক্ত দেশ ও সমাজ চাই। এখনি যদি মাদকের ভয়াবহতা রুখে না দেওয়া হয় তাহলে সমাজটা ধ্বংস হয়ে যাবে। সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, মাকে হত্যা করছে। তাই সরকার যেন আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে যেকোনো সহযোগিতা করেন। আমাদের পাশে সবাই থাকবে মাদকমুক্ত দেশ গড়া সম্ভব।

এই মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নেয়া স্বেচ্ছাসেবকরা হলেন- এমএ রুমেল, ইসরাফিল হোসেন, সেলিম, এসকে আনিস, তারান্নুম, সুমন রানা, মাহিম, নাইমুল আরিফ, জাহিদুল, তালহা, প্রিন্স, সাদমান, মাজহারুল ইসলাম, আব্দুল্লাহসহ আরও অনেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত