ঢাকা দক্ষিণ বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ এএম

রফিকুল ইসলাম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। গতকাল রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

৬১ সদস্যের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক ১৩ জন এবং সদস্য ৪৬ জন। গত ৮ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ, উত্তরসহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আংশিক কমিটি (আহ্বায়ক ও সদস্য সচিব) ঘোষণা করা হয়।

ওই সময় দায়িত্বে আসা নতুন নেতাদের তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। দক্ষিণের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়করা হলেনÑ হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আবদুস সাত্তার, এস কে সেকান্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, মকবুল হোসেন সরদার, গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন টিপু ও মজিবুর রহমান মজু।

সদস্যরা হলেন ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল, কে এম জুবায়ের এজাজ, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, সাইদ হাসান মিন্টু, উমর নবী বাবু, সাইফুল্লাহ খালেদ রাজন, ফজলে রুবায়েত পাপ্পু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, নাছরিন রশিদ পুতুল, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া (চেয়ারম্যান), মহিউদ্দিন চৌধুরী, হাজী নাজিম, আলমগীর হোসেন, রাইসুল হাসান হবি, হামিদুল হক, সফিউদ্দিন আহমেদ সেন্টু, হোসেন আলী, ইসমাইল তালুকদার খোকন, আনোয়ার হোসেন সরদার, আনোয়ারুল কবির, মামুন হোসেন, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, মোফাজ্জল হোসেন, হাজী মোজাম্মেল হক, হাজী জাকির হোসেন, কাবিরুল হায়দার চৌধুরী, আবুল হাশেম, শামসুন নাহার, খাজা হাবীব, মোয়াজ্জেম হোসেন, উজ্জল মিয়া, নুরুল কাদের নাসিম, নাসিমুল গণি খান, মোজাম্মেল হক মজু, আকতার হোসেন ও মো. আলম মৃধা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত