বড় অফারের লোভে শাহরুখের প্রশংসা করেন মাহিরা!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ এএম

২০১৭ সালে মুক্তি পায় বলিউড সিনেমা রইস। যেখানে শাহরুখ খানের বিপরীতে কাজ করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। যাকে প্রায়ই শাহরুখের প্রশংসা করতেও শোনা যায়। সমালোচকদের মতে, বড় অফারের লোভে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ‘বলিউড কিং’ এর প্রশংসা করেন মাহিরা। নানা সমালোচনায় এ বার নীরবতা ভেঙেছেন মাহিরা।

করাচিতে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে মাহিরা খান সমালোচকদের জবাব দেন। তিনি বলেন, যখনই কোনও সাক্ষাৎকার হয়, তাকে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। শাহরুখকে নিয়ে কথা বলতে তিনি ভালোবাসেন। এতে অনেকেই অখুশি।

পাকিস্তানি অভিনেত্রীর কথায়, ‘আমাকে কেউ প্রশ্ন করলে আমি তার উত্তর দিই। তখনই সকলের মনে হয় আমি তাকে নিয়ে কথা বলছি। আমি নিজে থেকে কখনও কথা বলতে চাই না। আমার মনে হয় যে আপনারা আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা বন্ধ করে দিন।’ মাহিরা শাহরুখকে তার ‘ছোটবেলার প্রেম’ বলেও উল্লেখ করেছেন।

মাহিরা পাকিস্তানের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। ‘হামসাফর’ সিরিয়ালের পর ভারতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। ফাওয়াদ খানের সঙ্গে তার জুটি দেখার মতো। ২০১৭ সালে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত