বাংলাদেশে টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক নাভানা লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
৯ ডিসেম্বর শুক্রাবাদে ব্যাংক এশিয়ার কার্ড ডিপার্টমেন্ট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার কার্ড, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রধান জিশান আহাম্মদ এবং নাভানা লিমিটেডের হেড অব টয়োটা আফটার সেলস সার্ভিস আলী এহসান।
এ চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড হোল্ডারগণ (ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ও মাস্টারকার্ড টাইটেনিয়াম) নাভানা টয়োটা সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিসিংয়ের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন।
