মুন্সীগঞ্জের সিরাজদীখানে শিয়াল দেখে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও তিনজন আহতের ঘটনা ঘটেছে। গতকল শনিবার দিনগত রাত ৮টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার সিরাজদীখান-নিমতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. ইয়ামিন (২০)। সে একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙাবালিয়া গ্রামের আলী আকবরের ছেলে। আহত রিফাত (২১), জুবায়ের (২২) ও বাবুল মন্ডলকে (৭০) উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সিরাজদীখান উপজেলা সদর থেকে যাত্রীবোঝাই করে নিমতলা যাচ্ছিল সিএনজিটি। পথে রশুনিয়া—ইমামগঞ্জ গ্রামের মধ্যবর্তী টানা ব্রিজের কাছের সড়কে ৪-৫টি শিয়াল দেখতে পায় চালক। এসময় ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় সিএনজির ভেতর থেকে চালক ইয়ামিনের লাশ উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আগামীকাল যেসব সড়ক এড়িয়ে চলবেন
পেনশনভোগীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন