ম্রো ভাষায় ৭ বীরশ্রেষ্ঠর জীবনীর মোড়ক উন্মোচন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

ম্রো ভাষায় ৭ বীরশ্রেষ্ঠর জীবনী এবং ১৯৮২ সালে ক্রামাদি আঁকা ছবির অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা সদরের একটি রেস্টুরেন্টে লেখক ইয়াংঙান ম্রো’র বইয়ের মোড়ক উন্মোচন করেন ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাশ।

এ সময় লেখক ও কবি চকিত প্রাচুর্য্য, হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিংসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় আগত অতিথিরা জানান, ছোট ছোট কথা দিয়ে একটি সংস্কৃতি সমৃদ্ধ হতে পারে। এই ডিসেম্বর মাসটা ক্রামা ধর্মের অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ। ম্রো ভাষার যিনি উদ্ভাবক তিনি এই ডিসেম্বর মাসে অনেক কাজ করেছিলেন। বর্ণমালার আত্মপ্রকাশও হয়েছিল এই মাসে।

লেখক ইয়াংঙান ম্রো এর ম্রো ভাষায় ক্রামা ধর্ম সম্পর্কে গবেষণা, ম্রো ডিকশনারিসহ ২২টি বইয়ে লেখক তিনি। এছাড়াও বাংলা ভাষায় ম্রো জীবন ভিত্তিক উপন্যাস, উপগল্পসহ ১১টি লেখা বই আছে তার। মোট ৩৪টি বই লেখেন এই লেখক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত