অ্যাডিডাস প্রিডেটর বুটের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ডেভিড বেকহ্যাম। ইন্টার মায়ামির সহ-মালিক বেকহ্যাম সেই বিশেষ বুট লিওনেল মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন।
কিংবদন্তির স্বাক্ষরিত বুটটি পাওয়ার পর বেকহ্যামকে ধন্যবাদ জানিয়েছে মেসি।
মেসি তার ইনস্টাগ্রামে লিখেছেন, 'বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে! ধন্যবাদ ডেভিড বেকহ্যাম।'
২০২৪ সালের মেজর লিগ সকারে দারুণ ফর্মে ছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোল করেন। অ্যাসিস্ট করেন ১০টি।
বিজয় দিবসে মাঠে নামবেন লিপু-বাশার-রাজ্জাকরা
জিশানের ব্যাটে চড়ে অবশেষে জয়ের মুখ দেখল সিলেট