পদ আছে, বেতন আছে; কিন্তু কোনো ক্ষমতা নেই। যেন পুতুল কোচ। এমন পদ চাননা বলেই পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার জেসন গিলেস্পি।
গিলেস্পিকে গত এপ্রিলে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গিলেস্পি চাকরি ছাড়ার কারণটা জানালেন ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এবিসিকে। গিলেস্পি বলেন, 'নিয়েলসেনকে বলে দেওয়া হয়েছিল যে তাকে আর প্রয়োজন নেই এবং আমার সঙ্গে এই বিষয়ে কেউ কোনো যোগোযোগই করল না। সেই মুহূর্তেই আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি নিশ্চিত নই, তারা আসলে আমাকে এই চাকরিতে রাখতে চায় কি না।'
ম্যাচের একাদশ ঠিক করাতেও নাকি গিলেস্পির কোনো ভূমিকা থাকত না। 'আমি আসলে শুধু ক্যাচ অনুশীলন করানোর কাজ করছিলাম এবং এটা ম্যাচের প্রায় দিন সকালে। নির্বাচকসহ সবার কাছ থেকে আপনি পরিষ্কার যোগাযোগ আশা করবেন এবং প্রধান কোচ হিসেবে অন্তত ম্যাচের এক দিন আগে আপনাকে দলটা জানতে হবে, যাতে আপনি খেলোয়াড়দের সাহায্য আর প্রস্তুত করতে পারেন।'
গিলেস্পির সঙ্গে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গ্যারি কারস্টেন। কারস্টেন আগেই সেই কোচের পদ ছেড়েছেন। কারস্টেনের দায়িত্ব ছাড়ার পেছনেও একই রকম কারণ ছিল।
ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে 'ডাবল হ্যাটট্রিক' আর্জেন্টিনার ফেনেলের
মায়ের পরেই আমার কাছে মাতৃভূমির স্থান: প্রতাপ শংকর হাজরা
রফিকের অলরাউন্ড নৈপুণ্যে শহীদ জুয়েল একাদশের দুর্দান্ত জয়