ওয়েস্ট ইন্ডিজকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি ২০২৩ সাল থেকে সামলাচ্ছেন দেশটির সাদা বলের কোচের দায়িত্ব। দুই বছর পর আগামী এ ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে লাল বলের কোচ হিসেবেও দেখা যাবে তাকে। গতকাল সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর পরই এ সুখবর পেয়েছেন তিনি। টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্যামি। নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন, ‘যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি।’
২০২৩ সালের মে মাসে সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পান ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাবেক এই অলরাউন্ডার। ওয়ানডেতে স্যামির কোচিংয়ে ২৮ ম্যাচে ১৫ জয়ের পাশাপাশি ১২ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১টি টাই। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে তিনি পেয়েছেন ২০ বার জয়ের দেখা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ দলের মধ্যে সবার তলানিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ টেস্টের মধ্যে মাত্র দুটিতে জিতেছে তারা। দুই ড্রয়ের পাশাপাশি ৭টিতেই হারতে হয়েছে দলটিকে।
পুতুল হয়ে থাকতে চাননি বলেই গিলেস্পি পাকিস্তান কোচের পদ ছেড়েছেন
ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে 'ডাবল হ্যাটট্রিক' আর্জেন্টিনার ফেনেলের