আঙুলের জাদুতে মুগ্ধ করেছেন জাকির হোসেন। ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম জাকিরের। মাত্র তিন বছর বয়স থেকে তবলায় সফর তার। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্টান করেছেন তিনি। ২০২৪ সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার।
জাকিরের ব্যাক্তিগত জীবন আড়ালেই ছিল সবসময়। মুসলিম পরিবারের ছেলে বিয়ে করেছিলেন ভিন্নধর্মী। জানা যায়, পরিবারের মত ছাড়াই বিয়ে করেন ভয়েস আর্টিস্ট ও কত্থক নৃত্যশিল্পী আন্তোনিয়া মিনকোলাকে।
প্রথম দেখাতেই তবলাবাদককে খুব আপন মনে করে নেন আন্তোনিয়া। সেখান থেকেই শুরু প্রেম। প্রায় সাত বছরের সম্পর্ক।
পরিবারে জাকিরই প্রথম যার বিয়ে হয় ভিন্নধর্মে। শুরুতে মায়ের আপত্তি ছিল। তাই মাকে না জানিয়ে গোপণে আন্তোনিয়াকে বিয়ে করে ফেলেন জাকির। জাকিরের বাবা সব ঘটনা জানতেন।
এক সাক্ষাৎকারে জাকির বলেন, ‘পরিবারে আমি-ই প্রথম যে বিয়ে করেছে ভিন্নধর্মী। তাই আমার মায়ের মেনে নেওয়াটা কঠিন ছিল। প্রথম আমরা ধর্মীয় নীতি মেনে বিয়ে করি, তারপর আইনি মতে। সবসময় বাবা পাশে ছিলেন। মাকে রাজি করানোর দায়িত্ব ছিল বাবার কাঁধে’। বিয়ের পর মাকে বাবা বলেন, বিয়েটা ওরা সেরে ফেলেছে’। এরপর যদিও সময়ের ব্যবধানে শিল্পীর স্ত্রী ও মায়ের সম্পর্ক সহজ হয়।
পরের সিনেমায় আরও চমক আছে