বাংলাদেশ-ভারত শূন্যরেখায় পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র লাশ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

যশোরের শার্শার পাচভুলট সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল ৭টার দিকে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে। 

খুলনা ২১বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদীর পাড়ে বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত