পূর্বধলা

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

নেত্রকোণার পূর্বধলায় জমি-সংক্রান্ত বিরোধে বড় ভাই ইকবাল হোসেনের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পূর্বধলা বাজারের পশ্চিমে জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মরহুম হাসেন আলীর ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মাঝে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে বিবাদের একপর্যায়ে বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারাল ছুরি দিয়ে বুকে ও কপালে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ সাংবাদিকদের জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত