শুধু নির্বাচন নয় যেকোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

শুধু নির্বাচন নয় যেকোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, '২ লাখ ২ হাজার আছে যারা অপারেশনাল পুলিশ আছে। প্রায় ১২ হাজারের মতো সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র‌্যাব, বিজবি আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো অসুবিধা হবে না।'

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি

উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি এখন স্বাভবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ডিসেম্বরের ৩১ তারিখে জুবায়ের পন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি উঠে যাবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিসহ, র‌্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত