ইএফএল তথা কারাবাও কাপের সেমিতে ওঠার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে টটেনহাম। তবে টটেনহামের পরীক্ষা বাকি রয়েছে আরও। সেমিফাইনালে তাদের ভাগ্যে প্রতিপক্ষ হিসেবে জুটেছে সাওদ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে আসা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আরেক সেমিতে মুখোমুখি হবে আর্সেনাল ও নিউক্যাসল। আসছে বছর ৬ জানুয়ারির পরের সপ্তাহে প্রথম ও ৩ ফেব্রুয়ারির পরের সপ্তাহে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে।
গত রাতে ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে দাপট দেখায় স্পার্সরা। ৬২ মিনিট পর্যন্ত জয়টা খুব সহজেই আসবে বলে মনে হচ্ছিল টটেনহামের। । ডমিনিক সোলাঙ্কির জোড়া ও দেজান কুলুসোভস্কির গোলে স্বাগতিকরা ততক্ষণে এগিয়ে ৩-০ গোলে।
নাটকের শুরু এরপরই। ৬৩ থেকে ৭০—এই সাত মিনিটের মধ্যে ২ গোল শোধ করে ম্যাচের রং পাল্টে দেয় ইউনাইটেড। গোল দুটি করেন জশুয়া জিরেকজে ও আমাদ দিয়ালো। এক পর্যায়ে মনে হচ্ছিল, ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচের স্মৃতিই হয়তো ফিরিয়ে আনতে যাচ্ছে ইউনাইটেড। পিছিয়ে পড়েও জিততে যাচ্ছে।
তবে ৮৮ মিনিটে সন হিউং-মিন গোল করে ব্যবধান ৪-২ করে দেওয়ার পর সেই সম্ভাবনা একটু মিইয়ে যায়। এরপরও হাল ছাড়েনি ইউনাইটেড। যোগ করা সময়ের ৪ মিনিটে গোল করে জনি ইভান্স নাটক জমালেও শেষ রক্ষা হয়নি। কারাবাও কাপের শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে রেড ডেভিলদের।
দাপুটে বাংলাদেশে প্রথমবার হোয়াইটওয়াশড উইন্ডিজ
বছর শেষে র্যাঙ্কিংয়ের চূড়ায় আর্জেন্টিনা, পাঁচ নম্বরে ব্রাজিল