জেদ্দায় ‘নোয়াখালী উৎসব ২০২৪’ অনুষ্ঠিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম

প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এবং সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী সমিতি-জেদ্দা। বাংলাদেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে অর্থ সহায়তার হাত প্রসারিত করে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অদক্ষ লোকজনকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা, দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদানই এ সমিতির মূল লক্ষ্য।

শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে এ সমিতির বার্ষিক পিকনিক ‘নোয়াখালী উৎসব ২০২৪’। নোয়াখালী উৎসবের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী।

সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাইফুল ইসলাম মঞ্জু ও বাহার উদ্দিন বকুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদ আল মাহমুদ, সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুর রহমান, আমির মোহাম্মদ ফিরোজ, ইউসুফ খান, বিনিয়োগকারী আবদুল মান্নান, এ কে এম শাজাহান সিরাজি, ওয়াজিউল্লাহ মিয়া, নূর মোহাম্মদ ভূইয়া, বিলাল হোসেন, কেফায়েত উল্লাহ চৌধুরী, শেখ মামুনুল ইসলাম, আশ্রাফ আলীম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন এবং নূর মোহাম্মদ ভূঁইয়া।

উৎসব বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মসিউর রহমান সাজু, বেলায়েত হোসেন মুন্সি, মঞ্জুর হাসান আলভী, ওয়াসিম কবির সুমন, এর আর নোমান এবং দিদার উদ্দিন রাজু।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলেট, আইডিবি, ওয়াইসি, বাংলাদেশ বিমানের কর্মকর্তারা এবং সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতির নেতারা।

অনুষ্ঠানের আলোচকরা বলেন, বৃহত্তর নোয়াখালী সমিতি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের জন্য সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত। অতিথিপরায়ণতার দিক থেকে এই অঞ্চলের মানুষের জুড়ি নেই। আগামীতে এই সমিতিটি ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের স্বকীয়তা ধরে রাখবে। তারা বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান।

নোয়াখালী উৎসব-২০২৪ আকর্ষণীয় ও উপভোগ্য করার জন্য আয়োজন করা হয় বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী জেয়াফত, বিভিন্ন প্রকার পিঠা, শিশু কিশোরদের খেলাধুলা, ফ্রি মেডিক্যাল সেবা, লেজার শো, র‌্যাফেল ড্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত