ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা ‘মনের বন্ধু’ থেকে পাবেন স্বাস্থ্য পরামর্শ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম

সহকর্মীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বৃহত্তম মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’-এর সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। গত ১ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের সব কর্মকর্তা, তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে তাদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচিটি করপোরেট অফিসে সরাসরি কাউন্সেলিং থেকে শুরু করে জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন সেশন পর্যন্ত সহজলভ্যতা ও সুবিধা নিশ্চিত করেছে। পাশাপাশি, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ‘মনের বন্ধু’-এর যেকোনো শাখায় গিয়ে কাউন্সেলিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত