স্বপ্নের ওয়ানডে অভিষেকের পর এবার সাদা পোষাকের ওয়েস্ট ইন্ডিজ দলেও ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান আমির জাঙ্গু। আগামী বছর পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে সুযোগ হয়েছে উইন্ডিজ ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে সর্বোচ্চ রান হাঁকানো এ ব্যাটারের।
ডেসমন্ড হেইঞ্জের পর জাঙ্গু হলেন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ক্রিকেটার যিনি ওয়ানডে অভিষেকের সেঞ্চুরি করেন। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই কৃতিত্ব গড়েন তিনি। ঘরোয়া ২০২৩-২৪ মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ৬৩.৫০ গড়ে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে সর্বোচ্চ ৫০০ রান করেন জাঙ্গু।
২০০৬ সালের নভেম্বরের পর পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গত ১৮ বছরের মাঝে ২০১৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে দুই দল টেস্ট সিরিজ খেলেছিল। ১৬ ও ২৫ জানুয়ারি করাচি ও মুলতানে হবে দুই টেস্টের এই সিরিজ।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে মাঠের বাইরে থাকা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি স্কোয়াডে ফিরেছেন। ইনজুরিতে ওয়ানডে সিরিজে সাইডলাইনে থাকা শামার জোসেফকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। আইএলটি২০ খেলার কারণে রাখা হয়নি আলজারি জোসেফ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহঅধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুই, গুডাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।
সুপার কম্পিউটার অপ্টা বলে দিয়েছে প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নের নাম
সিনার ও সাবালেঙ্কার উত্থানের বছর