কুমিল্লা

জামায়াতের সম্মেলন মঞ্চে আ.লীগ নেতা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড শাখার সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনূর রশিদ মিয়াজীকে মঞ্চে দেখা গেছে। উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়েরা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢালুয়া ইউনিয়ন ২নং বায়েরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মঞ্চে ওই ইউপির আ.লীগ সহ-সভাপতি উপস্থিত থাকেন। যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয় ঢালুয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি খম জিল্লুর রহমান বলেন, হারুনূর রশিদ মিয়াজি আমাদের ইউনিয়নের প্রবীণ আ. লীগ নেতা ও বর্তমান কমিটির সহ-সভাপতির দায়িত্বে আছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী জনগণের দল। বৃহৎ রাজনৈতিক দল। এ সম্মেলনে আ.লীগ ও বিএনপি সকল দলের লোকজন অংশ গ্রহণ করেন। 

এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত