ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেন এ অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা রয়েছেন তিনি। মাঝেমধ্যে এসব আলোচনাতে যুক্ত হয় বুবলীর নাম। এবারও তেমন এক মন্তব্য করে ফের আলোচনায় অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে গিয়ে এ আলোচনার জন্ম দেন।
অপু বিশ্বাস বলেছেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না।’ নেটিজেনদের ধারণা, সাক্ষাৎকারে তাদের বলতে নায়িকা বুবলীকেই ইঙ্গিত করেছেন এ অভিনেত্রী।
যোগ্য মনে না করার কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’
ঢাকাই সিনেমার এ নায়িকা বলেন, ‘আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন, এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। তবে আমি কিন্তু বিষয়টিকে পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করেছি। সেটি হয়নি। কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল, কেউ পেছন থেকে টেনে ধরছে। যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে।’
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে সংসার ভাঙার পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর সেই সংসারও ভেঙে যায় অভিনেতার।
পাত্র ছোট ভাই, বিয়ে করতে বর সেজে এলেন বড় ভাই!
‘পুষ্পা ২’ ‘কেজিএফ’ কেও টক্কর দিচ্ছে এই নতুন মালায়ালাম ছবি!