ইআরএফের নতুন সভাপতি দৌলত আকতার, সম্পাদক আবুল কাশেম 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ এএম

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ‌্য ফাইনা‌ন্সিয়াল এক্স‌প্রেস এর বি‌শেষ প্রতি‌নি‌ধি দৌলত আকতার মালা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২৭ ডি‌সেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান হা‌ফিজ ফল ঘোষণা করেন। 

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট। ১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের বি‌শেষ আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টি‌ভির বিজ‌নেস এডিটর কাজী আজিজুল ইসলাম ৭৫ ভোট ইআরএফের জ্যেষ্ঠ সদস্য সিরাজুল ইসলাম কা‌দির পেয়েছেন ২১ ভোট ।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভার–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মিজানুর রহমান  পেয়েছেন ৪৮ ভোট। এছাড়া চ‌্যা‌নেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পে‌য়ে‌ছেন ৪৩ ভোট এবং বাংলা ভিশ‌নের বিজনেজ এডিটর জিয়াউল হক সবুজ পে‌য়ে‌ছেন ৬ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ব‌াংলা‌দেশ প্রতি‌দি‌নের–এর জ্যেষ্ঠ প্রতিবেদক মা‌নিক মুনতা‌শির ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমা‌নের আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তথ‌্য, যোগা‌যোগ ও প্রযু‌ক্তি সম্পাদক শেখ শাফায়াত ‌হো‌সেন বিনাপ্রতদি‌ন্ধিতায় নির্বা‌চিত হন।

এ ছাড়া চার সদস্য পদে নিউ এজের বি‌শেষ প্রতি‌নি‌ধি এএসএম মঈনুল হক, ইআরএফের জ্যেষ্ঠ সদস্য কা‌য়েস মোহাম্মদ সো‌হেল, আজকা‌লেরখব‌রে জ্যেষ্ঠ প্রতি‌বেদক মো. জা‌কির হো‌সেন এবং জা‌গো নিউজের বি‌শেষ প্রতি‌নি‌ধি ইব্রা‌হিম হো‌সেন অভি। নির্বাচনে সদস‌্য প‌দে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া ও কার্যনির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবদাল আহ‌ম্মেদ।  নির্বাচন অনুষ্ঠানের আগে ২০২৩-২৪ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত