টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উচ্ছেদের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা চত্বরে মিছিলটি শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ প্রমুখ।
বক্তরা বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সখীপুর অঞ্চলের শত বছরের বসতভিটা উচ্ছেদ করতে এলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
