নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সজল গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোংলা থানার খামেরডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বেলা ১২টায় তাকে আদালতে তোলা হয়। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএমপি থেকে জানানো হয়, গ্রেপ্তার সজল ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতির পদে থাকা অবস্থায় দলীয় ক্যাডার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করাসহ একাধিক অপরাধজনক কর্মকাণ্ডে জড়িত আসামি। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে খুলনা জেলা ও নগরীসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে।

ওসি তৈমুর আলম জানান, জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন সজল। একাধিক ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত