পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সিআইডির অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলামের নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। অ্যাডহক কমিটির প্রথম সভায় ৩৫ সদস্যের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত