মেলবোর্ন টেস্টে বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ব্যাট হাতে নিতিশ কুমারের সেঞ্চুরির পর বল হাতে জ্বলে উঠেছেন দুই পেসার জসপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। তাদের আগুনে বোলিংয়ে অজিদের দ্বিতীয় ইনিংস দুইশর নিচে থেমে যাওয়ার শঙ্কা জেগেছে। যদিও তাদের লিড ছাড়িয়ে গেছে আড়াইশ।
অজিদের ৪৭৪ রানের জবাবে আজ রবিবার ম্যাচের চতুর্থ দিনে ৩৬৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। এতে অজিদের লিড হয় ১০৫ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ভারতের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। এখন পর্যন্ত ১৯ ওভার বল করে ৫ মেডেনসহ মাত্র ৩৭ রানে ৪উইকেট নিয়েছেন বুমরা। এর মাঝে ট্রাভিস হেডকে আউট করে তিনি পৌঁছে গেছেন দুইশ উইকেটের মাইলফলকে।
টেস্টে দুইশ উইকেট নিতে ভারতীয় পেসারের লেগেছে মাত্র ৪৪ টেস্ট। এতগুলো উইকেট নিয়েছেন মাত্র ১৯.৫৬ রান গড়ে। টেস্ট ইতিহাসে এর আগে কোনো বোলারই এত কম গড়ে দুই শ উইকেট নিতে পারেননি। অন্যদিকে আরেক পেসার মোহাম্মদ সিরাজও কম যানানি। ইতোমধ্যেই ৩ উইকেট শিকার করেছেন ৫৩ রান দিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬১.৫ ওভারে অজিদের সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। লিড হয়েছে ২৭০ রানের।
সিরাজকে আউট দিলেন না সৈকত; রাগে ফেটে পড়লেন কামিন্স
কনস্টাসের কোচকে বাংলাদেশে আসতে বলেছিলেন হাথুরুসিংহে