নবাব নওয়াব আলী চৌধুরীর ভূমিকা শীর্ষক সেমিনার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

 বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনয়তনে বাংলা ও বাঙালির জাগরণে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ভূমিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খ-কালীন শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান। সেমিনার ও আলোচনা সভায় নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জীবনের নানাদিক নিয়ে আলোকপাত করা হয়।

সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন একাধারে নবাব, রাজনীতিবিদ, শিক্ষাবিদ। তিনি ২৯ ডিসেম্বর ১৮৬৩ সালের টাঙ্গাইল জেলার ধনবাড়ীর বিখ্যাত ধনবাড়ী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। মূলত ১৯০৫ সালের বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর প্রো-পুত্র আফিফ আহমদ। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগের কিপার মো. সেরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত