জনবাণী সম্পাদক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ এবং মানববন্ধন করেছে বাংলাদেশ প্রেস ইউনিটি। গতকাল রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক এফ রহমান রূপক ও সদস্য সচিব শাহাজালাল উজ্জ্বল ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, যুগ্ম আহ্বায়ক হুময়ুন মজিব, তোফায়েল ইসলাম, হাফিজুর রহমান, মনসুর রহমান পাশা, মো. রায়হান, জাকিয়া হোসেন, মো. নাদিম আহমেদ, ফাতেমা নাসরিন প্রমুখ।
এ সময় সংগঠনের নেতারা বলেন, সাংবাদিক শফিকসহ চার সাংবাদিকের ওপর হামলার পর মামলা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাস অনুপোযোগী মানচিত্র বানাতে চায়? যদি তা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসবে। একই সঙ্গে গত তিন মাসে চাকরিচ্যুত ১৭৭ সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি
