জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ায় এবার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা। দেশে সামরিক আইন জারির কারণে ইউনের বিরুদ্ধে তদন্ত চলছে।
গতকাল সোমবার তদন্ত দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।’
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
গত ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তিনি অভিশংসিত হন। তাকে বরখাস্ত করা হয়। এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু অভিশংসিত হন।
