শহীদ মিনারের অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক নির্দেশনা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম

আজ বিকেলে শহীদ মিনারকেন্দ্রিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমাবেশ ঘিরে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহন মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরনো বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর প্রবেশ পথ দিয়ে আগত যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহন ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে। এছাড়া ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ অনুষ্ঠানে আগত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত