রূপায়ণ লেক ক্যাসেল পরিবারের পক্ষ থেকে প্রথম মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সারা দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলা, উদ্যোক্তা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি, নতুন বছরের কেক কাটাসহ নানান রকমের আয়োজন ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাইফ আলী খান অতুল। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ রিলেশন অফিসার সাইফুল ইসলাম, চিফ বিজনেস অফিসার রেজাউল করিম লিমন ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান মো. কামাল হোসেন।
অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ কথা বলেন দিদারুল আলম ও মো. মাসুদ রানা। অনুষ্ঠানটি রূপায়ণ লেক ক্যাসেল পরিবারের মালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।