খুলনায় সংগঠন দখলের চেষ্টা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপে অবৈধভাবে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে সংগঠন দখলের চেষ্টার অভিযোগ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার খুলনা বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এসব দাবি জানান তারা। এর আগে সংগঠনের সদস্যরা খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সংগঠনের সদস্যরা বলেন, গত ১৫ বছর সংগঠনটি শেখ পরিবারের দখলে ছিল। সর্বশেষ গত ১৪ আগস্ট বিগত কমিটি পদত্যাগ করে। পরে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন হয়। এমন অবস্থায় একটি পক্ষ ছাত্র সমন্বয়কদের ডেকে গত ২৯ ডিসেম্বর ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। সাধারণ সদস্যরা এখন ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে চায়। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি ছাত্রদের ব্যবহার করে সংগঠনটি দখল করার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত