আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশে তো আওয়ামী লীগ নেই, তবে ঠিকই দখল-লুটপাট চলছে। কারা করছে এখন? তারা কি ভারত থেকে এসেছে? নাকি আসমান থেকে ফেরেশতা এসেছে?
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এবি পার্টির ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোট প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ সমালোচনা করে বলেন, বারবার চোর-ডাকাত যে নির্বাচিত হয়, তাদের ভোট দেয় কারা? ফেরেশতা এসে কি ভোট দেয়? টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়। এরপর সেই টাকা চুরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি।
তিনি বলেন, রাজনীতির ধারা পরিবর্তন করতে হলে বিকাশ-নগদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আর এ জন্যই আমলা, আমরা রাজনৈতিক দল দায়ী।
মিয়ানমারের ভূমিকম্প ঢাকায় কেন অনুভূত হলো?
শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি ভাঙলেন’ সোহেল তাজ